বাগেরহাটে এসডিএফ বিদ্যানিকেতনের ভিত্তিপ্রস্তর স্থাপন

অন্যান্য বাংলাদেশ

বাগেরহাটে শিববাড়ি মন্দির প্রাঙ্গনে এসডিএফ বিদ্যানিকেতনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বেলা ২টা সময় ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন প্রদীপ বসু সন্তু, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাগেরহাট জেলা , ও সনাতনী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ।
এসময় বক্তব্য রাখেন- বেদার উদ্দিন ডাকুয়া, সহ সভাপতি, কচুয়া থানা জাতীয়তাবাদী দল, শহীদ ব্যাপারী, সহ সভাপতি, রাড়িপাড়া জাতীয়তাবাদী দল, শিশীর গুহ, সভাপতি, শিবপুর, শিববাড়ি মন্দির, ননী ভূষন অধিকারী, সভাপতি, সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ, জে, এম সাধন সহ সাধারণ সম্পাদক, এসডিএফ , প্রদীপ বসু সন্তু, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাগেরহাট জেলা , সুব্রত কুমার মূখার্জী সভাপতি শিববাড়ী মন্দির কমিটি, কচুয়া-বাগেরহাট। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সতীর্থ বৃন্দ এবং স্থানীয় প্রতিনিধি ও ভক্তবৃন্দগণ।
বাংলাদেশে ২০২৩ সালে সনাতনী ডেভলপমেন্ট এর যাত্রা শুরু হয় । শুরু থেকে সংগঠনটি সনাতনী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি সনাতনী শিক্ষার জন্য নিরলস কাজ করে আসছেন। ইতি পূর্বে ২০২৪ সালে ময়মনসিংহের তারাকান্দায় দাউদপুর এলাকায় এসডিএফ এর প্রথম বিদ্যানিকেতন নির্মান করেন। বর্তমানে সেখানে আবাসিক ও অনাবাসিক ছাত্রছাত্রী সাধারন শিক্ষর পাশাপাশি সনাতনী শিক্ষা অর্জন করছেন।
তারই ধারাবাহিকতায় বাগেরহাটের কচুয়া শিববাড়ি মোর এলাকায় শিববাড়ি মন্দিরের পাশে এসডিএফ এর ২য় বিদ্যানিকেতন এর কাজ শুরু করেন। এখানে আবাসিক ও অনাবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি সনাতনী শিক্ষা ব্যবস্থা চালু থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গোপাল দেবনাথ,কোষাধ্যক্ষ,শিববাড়ী মন্দির কমিটি, কচুয়া-বাগেরহাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *